বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

৯ আশ্বিন, ১৪৩৩◆১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
logo
সব বিভাগ

দৈনিক শিল্পবাংলা

সারাদেশ

৪৮ঘন্টার ভেতর পুরো দেশে তান্ডব চালাবে কালবৈশাখী

Sadman Barta
৩০ এপ্রিল, ২০২৬ এ ৮:০১ PM
৪৮ঘন্টার ভেতর পুরো দেশে তান্ডব চালাবে কালবৈশাখী

৪৮ঘন্টার ভেতর পুরো দেশে তান্ডব চালাবে কালবৈশাখী

“

বাংলাদেশের ৮ বিভাগে ৪৮ ঘণ্টায় ৬০–৮০ কিমি গতির কালবৈশাখী ঝড়ের সতর্কতা। দমকা হাওয়া, বজ্রপাত ও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের ৮ বিভাগেই শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের রংপুর, ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি গতিতে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে। উল্লেখ্য, এ সময় ঝড়ের সঙ্গে বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়।

সংশ্লিষ্ট বিষয়