শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

১ কার্তিক, ১৪৩৩◆৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
logo
সব বিভাগ

দৈনিক শিল্পবাংলা

আন্তর্জাতিক

সমুদ্রপথে ইরানের বাণিজ্য বন্ধ, দাবি মার্কিন সামরিক বাহিনীর

দৈনিক শিল্পবাংলা
দৈনিক শিল্পবাংলা
১৫ এপ্রিল, ২০২৬ এ ৮:৪৬ AM
সমুদ্রপথে ইরানের বাণিজ্য বন্ধ, দাবি মার্কিন সামরিক বাহিনীর

সমুদ্রপথে ইরানের বাণিজ্য বন্ধ, দাবি মার্কিন সামরিক বাহিনীর

“

মার্কিন সেন্টকম ইরানি বন্দরে পূর্ণ অবরোধের দাবি করেছে; ৮ ট্যাংকার ফিরিয়ে দেওয়া ও ২টি আটক। সমুদ্রপথে ইরানের বাণিজ্য কার্যত বন্ধ।

ইরানি বন্দরগুলোতে পূর্ণাঙ্গ অবরোধ কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী তাদের সামুদ্রিক আধিপত্য বজায় রেখেছে বলেও দাবি করা হয়েছে।

অবরোধকালে ৮টি তেলবাহী ট্যাংকারকে ফিরে যেতে বাধ্য করেছে মার্কিন নৌবাহিনী। এছাড়া আটক করা হয়েছে দুটি ইরানি তেলবাহী ট্যাংকারকে। খবর আল জাজিরা।

সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, ‘ধারণা করা হয়— ইরানের অর্থনীতির ৯০% সমুদ্রপথের আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নির্ভরশীল। অবরোধ শুরু হওয়ার ৩৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে মার্কিন বাহিনী সমুদ্রপথে ইরানের ভেতরে প্রবেশ করা এবং সেখান থেকে বাইরে যাওয়া সমস্ত বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণভাবে থামিয়ে দিয়েছে।’

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরে প্রবেশকারী বা সেখান থেকে ছেড়ে আসা আটটি জাহাজকে ফিরে যেতে বাধ্য করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে পত্রিকাটি জানায়, প্রতিটি ক্ষেত্রেই মার্কিন বাহিনী রেডিওর মাধ্যমে ক্রুদের সঙ্গে যোগাযোগ করে তাদের পথ পরিবর্তন করার নির্দেশ দেয়। সবকটি ট্যাংকার এই আদেশ মেনে নিয়েছে এবং কোনো জাহাজে ওঠার প্রয়োজন পড়েনি।

এদিকে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি বন্দরগুলোর ওপর এই অবরোধ ইরানের উপকূলীয় এলাকা বা বন্দরে প্রবেশকারী বা সেখান থেকে ছেড়ে যাওয়া সকল দেশের জাহাজের বিরুদ্ধে নিরপেক্ষভাবে কার্যকর করা হচ্ছে।

সর্বশেষ খবর

আরও দেখুন
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন রবীন্দ্রনাথ? ঐতিহাসিক দলিলে ভিন্ন তথ্য
1

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন রবীন্দ্রনাথ? ঐতিহাসিক দলিলে ভিন্ন তথ্য

১৯১২ সালের ২৮ মার্চ কলকাতার গড়ের মাঠে বিশ্ববিদ্যালয় বিরোধী সভায় তাঁর সভাপতিত্ব করার অভিযোগ পাওয়া যায়। তবে ঐতিহাসিক দলিল ও গবেষণায় এই দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। প্রশান্তকুমার পালের রবিজীবনী এবং রবীন্দ্রনাথের চিঠিপত্রের প্রকাশিত বিবরণ অনুযায়ী, অসুস্থতার কারণে ১৯১২ সালের ২৪ মার্চ তিনি কলকাতা ছেড়ে শিলাইদহে যান। ২৮ মার্চ শিলাইদহ থেকে জগদানন্দ রায়কে লেখা তাঁর চিঠির তথ্যও পাওয়া যায়।

লস অ্যাঞ্জেলেস ও সান ডিয়েগোকে লক্ষ্য করে ইরানের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প
2

লস অ্যাঞ্জেলেস ও সান ডিয়েগোকে লক্ষ্য করে ইরানের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

নেব্রাস্কার এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান লস অ্যাঞ্জেলেস ও সান ডিয়েগোকে ‘ধ্বংস’ করতে পারে। তাঁর এই মন্তব্যের পর ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা তীব্র সমালোচনা করেন। গ্যাভিন নিউসমও এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানান।

এআই নিয়ন্ত্রণে নতুন সংস্থা গঠনের পক্ষে শিফ, ট্রাম্পের স্বেচ্ছা প্রতিশ্রুতিকে অর্থহীন বললেন
3

এআই নিয়ন্ত্রণে নতুন সংস্থা গঠনের পক্ষে শিফ, ট্রাম্পের স্বেচ্ছা প্রতিশ্রুতিকে অর্থহীন বললেন

সেনেটর অ্যাডাম শিফ বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে কংগ্রেসের আরও কঠোর পদক্ষেপ দরকার। তিনি নতুন একটি সংস্থা গঠনের সম্ভাবনার কথাও তুলেছেন। ট্রাম্প প্রশাসনের প্রযুক্তি নির্বাহীদের সঙ্গে স্বেচ্ছা এআই নিরাপত্তা প্রতিশ্রুতিকে তিনি অর্থহীন বলে সমালোচনা করেন।