বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

১২ অগ্রহায়ণ, ১৪৩৩◆১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
logo
সব বিভাগ

দৈনিক শিল্পবাংলা

সাহিত্য ও সমাজ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন রবীন্দ্রনাথ? ঐতিহাসিক দলিলে ভিন্ন তথ্য

দৈনিক শিল্পবাংলা
দৈনিক শিল্পবাংলা
১১ অক্টোবর, ২০২৬ এ ৭:১৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন রবীন্দ্রনাথ? ঐতিহাসিক দলিলে ভিন্ন তথ্য

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন রবীন্দ্রনাথ? ঐতিহাসিক দলিলে ভিন্ন তথ্য

“

১৯১২ সালের ২৮ মার্চ কলকাতার গড়ের মাঠে বিশ্ববিদ্যালয় বিরোধী সভায় তাঁর সভাপতিত্ব করার অভিযোগ পাওয়া যায়। তবে ঐতিহাসিক দলিল ও গবেষণায় এই দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। প্রশান্তকুমার পালের রবিজীবনী এবং রবীন্দ্রনাথের চিঠিপত্রের প্রকাশিত বিবরণ অনুযায়ী, অসুস্থতার কারণে ১৯১২ সালের ২৪ মার্চ তিনি কলকাতা ছেড়ে শিলাইদহে যান। ২৮ মার্চ শিলাইদহ থেকে জগদানন্দ রায়কে লেখা তাঁর চিঠির তথ্যও পাওয়া যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর—এমন একটি দাবি দীর্ঘদিন ধরে প্রচারিত হয়ে আসছে। বিশেষ করে ১৯১২ সালের ২৮ মার্চ কলকাতার গড়ের মাঠে বিশ্ববিদ্যালয় বিরোধী সভায় তাঁর সভাপতিত্ব করার অভিযোগ পাওয়া যায়। তবে ঐতিহাসিক দলিল ও গবেষণায় এই দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি।

প্রশান্তকুমার পালের রবিজীবনী এবং রবীন্দ্রনাথের চিঠিপত্রের প্রকাশিত বিবরণ অনুযায়ী, অসুস্থতার কারণে ১৯১২ সালের ২৪ মার্চ তিনি কলকাতা ছেড়ে শিলাইদহে যান। ২৮ মার্চ শিলাইদহ থেকে জগদানন্দ রায়কে লেখা তাঁর চিঠির তথ্যও পাওয়া যায়।

অন্যদিকে, ১৯২৬ সালে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফর করেন এবং শিক্ষার্থীদের সংবর্ধনা গ্রহণ করেন। ১৯৩৬ সালে বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডি-লিট উপাধি প্রদান করে।

ইতিহাসবিদদের গবেষণা অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার বিরোধিতা বিভিন্ন মহল থেকে হলেও

রবীন্দ্রনাথের ব্যক্তিগত সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত নয়।

তথ্যসূত্র : রবিজীবনী (ষষ্ঠ খণ্ড), রবীন্দ্রনাথের প্রকাশিত পত্রাবলি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক নথি।

সর্বশেষ খবর

আরও দেখুন
ইসরায়েলের নির্বাচনে ঝুলন্ত ফল, সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে নেতানিয়াহুর জোট
1

ইসরায়েলের নির্বাচনে ঝুলন্ত ফল, সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে নেতানিয়াহুর জোট

ইসরায়েলের জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। বিরোধী জোটও প্রয়োজনীয় আসন থেকে পিছিয়ে থাকায় দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সার্বিয়ায় ছাত্র-সমর্থিত জোটের ঐতিহাসিক জয়, পরাজয় স্বীকার ভুচিচের
2

সার্বিয়ায় ছাত্র-সমর্থিত জোটের ঐতিহাসিক জয়, পরাজয় স্বীকার ভুচিচের

গত রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত আগাম সংসদ নির্বাচনের পর সোমবার (২৬ অক্টোবর) সার্বিয়ার প্রজাতন্ত্র নির্বাচন কমিশন (RIK) প্রাথমিক ফলাফল ঘোষণা করে। এতে দেখা যায়, ‘স্টুডেন্ট লিস্ট—স্টুডেন্টস আর উইনিং’ মোট ভোটের ৫২ দশমিক ৭১ শতাংশ পেয়ে ২৫০ আসনের জাতীয় সংসদে ১৪০টি আসন অর্জন করেছে।

সাঈদীর মামলার সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর স্মরণে জাবিতে মোমবাতি প্রজ্বালন
3

সাঈদীর মামলার সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর স্মরণে জাবিতে মোমবাতি প্রজ্বালন