শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

১২ বৈশাখ, ১৪৩৩৮ জিলকদ ১৪৪৭ হিজরি
logo
সব বিভাগ

দৈনিক শিল্পবাংলা

সাভার

খবর চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের 'হামলার' প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

দৈনিক শিল্পবাংলা
দৈনিক শিল্পবাংলা
২৩ এপ্রিল, ২০২৬ এ ৯:৫১ PM
খবর চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের 'হামলার' প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

খবর চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের 'হামলার' প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল হয়েছে। নেতারা সহিংস রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

চট্টগ্রাম সিটি কলেজে ‘শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর হামলা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার রাত ১০টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সালাম-বরকত হলের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, “যে সময়ে দেশে সুস্থ ও সুন্দর রাজনৈতিক চর্চা হওয়ার কথা, সে সময়ে একই ধরনের সহিংসতার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। এ ধরনের রাজনীতি ক্যাম্পাস ও দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।”

তিনি বলেন, “আমরা দুঃখিত, মর্মাহত ও ক্ষুব্ধ। সংশ্লিষ্টদের প্রতি আহ্বান, তারা যেন সহিংসতার পথ থেকে ফিরে আসে।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, “৫ অগাস্টের গণঅভ্যুত্থানের পর থেকে আমরা ক্যাম্পাসে সহিষ্ণু ও শিক্ষার্থীবান্ধব রাজনীতি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের এই ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই।”

তিনি বলেন, “চট্টগ্রাম সিটি কলেজে যে হামলার ঘটনা ঘটেছে, তা ন্যাক্কারজনক।”

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “সহিংস রাজনীতি পরিহার করে স্বাভাবিক ধারায় না ফিরলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। ক্যাম্পাস অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।”

সর্বশেষ খবর

আরও দেখুন
এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা ইসহাক সরকার, কাফি ও মহিউদ্দিন রনি
1

এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা ইসহাক সরকার, কাফি ও মহিউদ্দিন রনি

সাবেক যুবদল নেতা ইসহাক সরকার, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি ও ফেরসামিন হক ইকবাল ফ্লোরা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে তাদের বরণ করে নেয় দলটি।

থানার ভেতরেই ডাকসুর দুই নেতার ওপর হামলা
2

থানার ভেতরেই ডাকসুর দুই নেতার ওপর হামলা

শাহবাগ থানায় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার পর ডাকসুর দুই সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ও এ বি জুবায়ের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ ও ছাত্রদলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

২৫তম রজনীতে আরশিনগরের 'সিদ্ধার্থ': নাট্যশালায় 'চেম্বার অফ বিয়িং' উৎসবে বিশেষ প্রদর্শনী
3

২৫তম রজনীতে আরশিনগরের 'সিদ্ধার্থ': নাট্যশালায় 'চেম্বার অফ বিয়িং' উৎসবে বিশেষ প্রদর্শনী

জাতীয় নাট্যশালায় ‘চেম্বার অফ বিয়িং’ উৎসবে আরশিনগর ঢাকা-এর জনপ্রিয় নাটক ‘সিদ্ধার্থ’-এর ২৫তম বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শকপ্রিয় এই প্রযোজনাটি আত্ম-অন্বেষণের দার্শনিক যাত্রা তুলে ধরে।