সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

১৩ আশ্বিন, ১৪৩৩◆১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
logo
সব বিভাগ

দৈনিক শিল্পবাংলা

শিক্ষাঙ্গন

মধ্যরাতে ধর্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

দৈনিক শিল্পবাংলা
দৈনিক শিল্পবাংলা
১৪ মে, ২০২৬ এ ৪:০০ PM
মধ্যরাতে ধর্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

মধ্যরাতে ধর্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

“

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। তারা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে বহিরাগত কর্তৃক এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।বুধবার (১৩ মে) রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পুরাতন রেজিষ্ট্রার ভবনের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’; ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁয় নাই’; ‘ক্যাম্পাসে ধর্ষণ ঘটে, প্রশাসন কি করে’; ‘যে প্রশাসনের দায় নাই, সে প্রশাসন চাই না’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।এসময় শিক্ষার্থীরা অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন, বহিরাগত নিয়ন্ত্রণ ও টহল জোরদার’সহ ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান।

এর আগে ১২ মে রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরোনো ফজিলাতুন্নেছা হল ও আল বেরুনী হলের বর্ধিত অংশে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।