শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

১২ বৈশাখ, ১৪৩৩৮ জিলকদ ১৪৪৭ হিজরি
logo
সব বিভাগ

দৈনিক শিল্পবাংলা

জাতীয়

ডাকসুর সাহিত্য সম্পাদকের 'দাঁত ফেলে দেওয়ার' হুমকির অভিযোগ

দৈনিক শিল্পবাংলা
দৈনিক শিল্পবাংলা
২৩ এপ্রিল, ২০২৬ এ ৯:৩৯ PM
ডাকসুর সাহিত্য সম্পাদকের 'দাঁত ফেলে দেওয়ার' হুমকির অভিযোগ

ডাকসুর সাহিত্য সম্পাদকের 'দাঁত ফেলে দেওয়ার' হুমকির অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নেতাকে ‘দাঁত না রাখার’ হুমকির অভিযোগ তুলেছেন মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। অভিযুক্ত ছাত্রদল নেতা অভিযোগ অস্বীকার করে পাল্টা বক্তব্য দিয়েছেন।

মো. আলাউদ্দিন নামে এক ছাত্রদল নেতা ও তার সহযোগীরা ‘দাঁত না রাখার’ হুমকি দিয়েছেন বলে গুরুতর অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। এ ছাড়া হেনস্তা ও অকথ্য ভাষায় গালিগালাজসহ ছাত্রদল নেতা মারতে উদ্যত হন বলেও দাবি করেন মুসাদ্দিক।বুধবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।

তিনি বলেন, বুধবার বেলা ১টা ২৫ মিনিট থেকে ১টা ৩৫ মিনিটের মধ্যে কলা ভবনের পেছনের ফটকের সামনে দিয়ে তিনি ক্লাসে যাচ্ছিলেন, তখন আলাউদ্দিনসহ আরও কয়েকজন তার পথ রোধ করেন।

পথরোধ করে দাঁড়ালে আমি জিজ্ঞেস করি, কী হইছে ভাই? আপনি কে? আমি উনাকে চিনতে পারছিলাম না। সে আমাকে প্রথমেই বলে যে তুই আমাকে চিনতে পারতেছিস না? অকথ্য ভাষায় গালিগালাজ করে; তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না।মুসাদ্দিক আরও অভিযোগ করেন, আলাউদ্দিন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে একপর্যায়ে মারতে উদ্যত হন। এসময় সঙ্গীরা তাকে সরিয়ে নিলেও বারবার তেড়ে এসে হামলার চেষ্টা করেন এবং যাওয়ার সময় হুমকি দেন।

এবিষয়ে ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন বলেন, ‘আমি মুসাদ্দিককে বলেছি, তুমি আমার নামে যে মিথ্যা কথা লিখেছ, আমিও তো বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র। আমার নামে যে ভুয়া কথাগুলা, মিথ্যা প্রপাগাণ্ডা কেন ছড়িয়েছে, এ কথার জবাব চেয়েছি শুধু তার কাছে।’ এই জবাব চাওয়া কোনো অন্যায় কি না, সে প্রশ্ন রাখেন তিনি।

ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিভিন্ন রাজনৈতিক মামলার কারণে প্রথমবার পড়াশোনা করতে না পারায় তিনি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে পুনঃর্ভর্তি হন। তারপর ২০২৩-২৪ সেশনে দ্বিতীয়বারের মতো আবার ভর্তি হন।

সর্বশেষ খবর

আরও দেখুন
এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা ইসহাক সরকার, কাফি ও মহিউদ্দিন রনি
1

এনসিপিতে যোগ দিলেন বিএনপি নেতা ইসহাক সরকার, কাফি ও মহিউদ্দিন রনি

সাবেক যুবদল নেতা ইসহাক সরকার, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি ও ফেরসামিন হক ইকবাল ফ্লোরা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে তাদের বরণ করে নেয় দলটি।

থানার ভেতরেই ডাকসুর দুই নেতার ওপর হামলা
2

থানার ভেতরেই ডাকসুর দুই নেতার ওপর হামলা

শাহবাগ থানায় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার পর ডাকসুর দুই সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ও এ বি জুবায়ের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ ও ছাত্রদলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

২৫তম রজনীতে আরশিনগরের 'সিদ্ধার্থ': নাট্যশালায় 'চেম্বার অফ বিয়িং' উৎসবে বিশেষ প্রদর্শনী
3

২৫তম রজনীতে আরশিনগরের 'সিদ্ধার্থ': নাট্যশালায় 'চেম্বার অফ বিয়িং' উৎসবে বিশেষ প্রদর্শনী

জাতীয় নাট্যশালায় ‘চেম্বার অফ বিয়িং’ উৎসবে আরশিনগর ঢাকা-এর জনপ্রিয় নাটক ‘সিদ্ধার্থ’-এর ২৫তম বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শকপ্রিয় এই প্রযোজনাটি আত্ম-অন্বেষণের দার্শনিক যাত্রা তুলে ধরে।