সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

২৫ কার্তিক, ১৪৩৩◆৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
logo
সব বিভাগ

দৈনিক শিল্পবাংলা

জাতীয়

ব্যাংক থেকে সরকারের ঋণ এক লাখ কোটি টাকা ছাড়ালো

Sadman Barta
৩০ এপ্রিল, ২০২৬ এ ৮:০৭ PM
ব্যাংক থেকে সরকারের ঋণ এক লাখ কোটি টাকা ছাড়ালো

ব্যাংক থেকে সরকারের ঋণ এক লাখ কোটি টাকা ছাড়ালো

“

রাজস্ব ঘাটতিতে সরকার ব্যাংক থেকে ঋণনির্ভর হয়ে পড়েছে; ৯ মাসেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১.০৮ লাখ কোটি টাকা ঋণ নেয়। ব্যয় মেটাতে টাকা ছাপানোসহ ধার বেড়ে বাজেটে চাপ বাড়ছে।

সরকারকে দৈনন্দিন খরচ মেটাতে ধারদেনা করে চলতে হচ্ছে। আশানুরূপ আয় না হওয়ায় সরকারের হাতে ঋণের কোনো বিকল্প নেই। বাজেট ঘাটতি পূরণ করতে চলতি অর্থবছরের ১২ মাসে ব্যাংকব্যবস্থা থেকে যত টাকা ঋণ করার কথা ছিল, ৯ মাসেই তা প্রায় পূরণ করে ফেলেছে অর্থ মন্ত্রণালয়। এ সময়ে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

এমনকি মাসিক ঋণ নেওয়ার সীমা পেরিয়ে যাওয়ায় নিরুপায় হয়ে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা, সুদ, ভর্তুকি পরিশোধসহ অন্যান্য খরচ মেটাতে টাকা ছাপিয়ে বাড়তি ঋণ নিতে হয়েছে। অবশ্য তা ছিল স্বল্প সময়ের জন্য। এমন পরিস্থিতিতে সরকারের ধারদেনা ক্রমশ বেড়ে চলেছে, যা পুরো বাজেট ব্যবস্থাপনায় বাড়তি চাপ সৃষ্টি করছে।

বাজেটের লক্ষ্য অনুসারে, চলতি অর্থবছরে ব্যাংকব্যবস্থা থেকে ১ লাখ ৪ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার কথা ছিল। কিন্তু মার্চ শেষে দেখা গেল, খরচের চাপ সামাল দিতে না পেরে অর্থবছরের প্রথম ৯ মাসেই (জুলাই-মার্চ) সরকার ১ লাখ ৮ হাজার ৯৮৫ কোটি টাকা ঋণ নিয়ে ফেলে। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংক থেকে ৭৮ হাজার ৪৯ কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ ছিল ৩০ হাজার ৯৩৬ কোটি টাকা। কিছু ঋণ পরিশোধের পর তা এখন প্রায় ৯৪ হাজার কোটি টাকায় নেমে এসেছে।

মার্চ মাসের শেষের দিকে সরকারের বাড়তি টাকার দরকার হয়। সে জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে হাত পাততে হয়। কিন্তু তত দিনে ওয়েজ অ্যান্ড মিনস ও ওভারড্রাফট— ২টি হিসাবে ১২ হাজার কোটি করে ২৪ হাজার কোটি টাকা ঋণের সীমাও পেরিয়ে যায়।

সংশ্লিষ্ট বিষয়

সর্বশেষ খবর

আরও দেখুন
ইসরায়েলের নির্বাচনে ঝুলন্ত ফল, সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে নেতানিয়াহুর জোট
1

ইসরায়েলের নির্বাচনে ঝুলন্ত ফল, সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে নেতানিয়াহুর জোট

ইসরায়েলের জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। বিরোধী জোটও প্রয়োজনীয় আসন থেকে পিছিয়ে থাকায় দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সার্বিয়ায় ছাত্র-সমর্থিত জোটের ঐতিহাসিক জয়, পরাজয় স্বীকার ভুচিচের
2

সার্বিয়ায় ছাত্র-সমর্থিত জোটের ঐতিহাসিক জয়, পরাজয় স্বীকার ভুচিচের

গত রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত আগাম সংসদ নির্বাচনের পর সোমবার (২৬ অক্টোবর) সার্বিয়ার প্রজাতন্ত্র নির্বাচন কমিশন (RIK) প্রাথমিক ফলাফল ঘোষণা করে। এতে দেখা যায়, ‘স্টুডেন্ট লিস্ট—স্টুডেন্টস আর উইনিং’ মোট ভোটের ৫২ দশমিক ৭১ শতাংশ পেয়ে ২৫০ আসনের জাতীয় সংসদে ১৪০টি আসন অর্জন করেছে।

সাঈদীর মামলার সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর স্মরণে জাবিতে মোমবাতি প্রজ্বালন
3

সাঈদীর মামলার সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর স্মরণে জাবিতে মোমবাতি প্রজ্বালন