সম্পূর্ণ নিউজ

ছবি : কোলাজ
নির্বাচনে ৫০ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ : ইসি
নির্বাচনে ৫০ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ : ইসি
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সারা দেশে মোট ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্রে সশরীরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৯৯টি কেন্দ্রে পোস্টাল ভোট গণনা করা হবে। সব মিলিয়ে মোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৯৫৮টি। ইন-পার্সন ভোটিংয়ের জন্য নির্ধারিত কেন্দ্রগুলোর মধ্যে প্রায় ৫০ শতাংশ কেন্দ্রকে ‘সাধারণ’ এবং বাকি ৫০ শতাংশ কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ইসি সানাউল্লাহ জানান, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ। নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৮১ জন।

ফুটবল প্রতীক পরিচিত করতে মাইক ছাড়াই রিকশাভিত্তিক নীরব প্রচারণা চালিয়ে প্রশংসা কুড়িয়েছেন ভলান্টিয়াররা
-93 মিনিট আগে
নির্বাচনে ৫০ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ : ইসি
-39 মিনিট আগে
ধর্মীয় আবেগের অপব্যবহার নির্বাচনের সুস্থ পরিবেশ ক্ষুণ্ন করছে: বিএনপি
২৬ জানু
ভোলা-২ আসনে নির্বাচন থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী
২৫ জানু
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদের আত্মসমর্পণ
২২ জানু
