সম্পূর্ণ নিউজ

কোলাজ
অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ, শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গে জাতিসংঘ
অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ, শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গে জাতিসংঘ
শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গ উল্লেখ করে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় বুধবার (২১ জানুয়ারি) দুপুরে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের এই প্রত্যাশার কথা তুলে ধরেন সংস্থাটির উপ-মুখপাত্র ফারহান হক।
জাতিসংঘের প্রতিবেদন এবং বাংলাদেশের আদালত কর্তৃক প্রমাণিত হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে—এমন প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভারত সরকারকে আহ্বান জানাবে কি না, তা জানতে চাওয়া হয়।
জবাবে উপ-মুখপাত্র ফারহান হক সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। সেই সঙ্গে তিনি এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন।
সংসদ নির্বাচনে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছে জাতিসংঘ।

ধর্মীয় আবেগের অপব্যবহার নির্বাচনের সুস্থ পরিবেশ ক্ষুণ্ন করছে: বিএনপি
২৬ জানু
ভোলা-২ আসনে নির্বাচন থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী
২৫ জানু
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদের আত্মসমর্পণ
২২ জানু
অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ, শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গে জাতিসংঘ
২২ জানু
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদের আত্মসমর্পণ
২২ জানু
