৮ ফেব্রুয়ারী, ২০২৬

৮ ফেব্রুয়ারী, ২০২৬

২০ শা‘বান, ১৪৪৭ যুগ

রবিবার

Shilpo Bangla Logo
FacebookYouTubeTelegram

সর্বশেষ খবর

LATEST NEWS

📰আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না

সম্পূর্ণ নিউজ

সাভারে স্ত্রীর সাথে ঝগড়ার জেরে স্বামীর আত্মহত্যা

সংগৃহীত ছবি

সাভারে স্ত্রীর সাথে ঝগড়ার জেরে স্বামীর আত্মহত্যা

সাভারশিল্পবাংলা ডেস্ক |প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫ এ ১১:২৭ AM

ঢাকার সাভার পৌরসভার ৩নং ওয়ার্ডের বিনোদ বাইদ এলাকায় স্ত্রীর সাথে ঝগড়ার জেরে বোরহান (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নাসিরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে অভিমান করে বোরহান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে সাভার মডেল থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সাভারআত্মহত্যা
সাভারে স্ত্রীর সাথে ঝগড়ার জেরে স্বামীর আত্মহত্যা | দৈনিক শিল্পবাংলা