সম্পূর্ণ নিউজ
.jpg&w=3840&q=75)
সংগৃহীত ছবি
সাভারে মাদক কারবারি আটক
সাভারে এক কুখ্যাত মাদক কারবারিকে অভিযান চালিয়ে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার বিকেলে সাভারের বক্তারপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন।
আটক মো. সোহাগ মিয়া ঢাকা জেলার সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে এর আগেও তিনটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
-fotor-20260120225835.jpg&w=3840&q=75)
যে কারণে একের পর এক খুন করেন সম্রাট, লোমহর্ষক তথ্য জানাল পুলিশ
২০ জানু.jpg&w=3840&q=75)
সাভারের হত্যা মামলায় এনামুর রহমান গ্রেপ্তার
১৫ সেপ.jpg&w=3840&q=75)
সাভারে চাকরি প্রত্যাশী নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
১৩ সেপ.jpg&w=3840&q=75)
সাভারে স্ত্রীর সাথে ঝগড়ার জেরে স্বামীর আত্মহত্যা
১০ সেপ.jpg&w=3840&q=75)
সাভারে মাদক কারবারি আটক
৯ সেপ
