সম্পূর্ণ নিউজ

সংগৃহীত
ভোটকেন্দ্রের সামনে একমাত্র নারী প্রার্থীকে মারধর; অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
জাতীয়দৈনিক শিল্পবাংলা ডেস্ক |প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১০:৫১ PM
ভোটকেন্দ্রের সামনে একমাত্র নারী প্রার্থীকে মারধর; অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে মারধর করা হয়েছে। ভোটগ্রহণ চলাকালে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে পবার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
হাবিবা বেগম ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। তিনি মোহনপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।
তাঁকে মারধরের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। দাঁড়িয়ে কথা বলার একপর্যায়ে হঠাৎ করে এক ব্যক্তি হাবিবাকে সজোরে একটি থাপ্পড় মারেন। এরপর হাবিবা লুটিয়ে পড়েন। কোনোমতে সামলে উঠে দাঁড়ালেই—আবার তাকে থাপ্পড় মারা হয়। এরপর হাবিবার সঙ্গে থাকা লোকজন তাঁকে রক্ষা করেন। আর আরেক ব্যক্তি মারধর করা ব্যক্তিকে নিয়ে দূরে সরে যান।
বিষয়টি নিয়ে কথা বলতে ঘটনাস্থলে বিএনপি নেতা রজব আলীকে পাওয়া যায়নি। ভোটকেন্দ্রের সামনে ছিলেন হরিয়ান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান। তিনি জানান, “রজব আলী তাদের দলের নেতা। কিন্তু এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে, তা তিনি জানেন না।
স্থানীয় বাসিন্দারা জানান, যিনি মারধর করছিলেন, তার নাম রজব আলী। তিনি পবার হরিয়ান ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।
ঘটনার পর দুই বছরের সন্তানকে কোলে নিয়ে ভোটকেন্দ্রের সামনে একটি চেয়ারে বসে থাকেন হাবিবা। তখন তিনি জানান, ভোটকেন্দ্রের সামনে এসে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছিলেন এবং ভোট চাইছিলেন এই বলে যে—আগে তিনি প্রচারণায় আসতে পারেননি, তারপরও ভোটাররা যেন তাকে ফুটবল প্রতীকে ভোট দেন।
DainikShilpabanglaElection2026BNPWinরাজশাহী-৩
আরও খবর

নিজ কেন্দ্রেই হেরে গেলেন জামায়াতের আমির
3 ঘণ্টা আগে
ভোটকেন্দ্রের সামনে একমাত্র নারী প্রার্থীকে মারধর; অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
3 ঘণ্টা আগে
সুনামগঞ্জের ৫ আসনেই ধানের শীষের জয়জয়কার: প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে বিএনপি!
3 ঘণ্টা আগে
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ১১-দলীয় জোট
3 ঘণ্টা আগে
আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী: জামায়াত আমির
4 ঘণ্টা আগে
