১০ ফেব্রুয়ারী, ২০২৬

১০ ফেব্রুয়ারী, ২০২৬

২২ শা‘বান, ১৪৪৭ যুগ

মঙ্গলবার

Shilpo Bangla Logo
FacebookYouTubeTelegram

সর্বশেষ খবর

LATEST NEWS

📰ফুটবল প্রতীক পরিচিত করতে মাইক ছাড়াই রিকশাভিত্তিক নীরব প্রচারণা চালিয়ে প্রশংসা কুড়িয়েছেন ভলান্টিয়াররা

সম্পূর্ণ নিউজ

প্রেস ক্লাবের শৌচাগার থেকে দিনকালের সাংবাদিকের লাশ উদ্ধার

সংগৃহিত

প্রেস ক্লাবের শৌচাগার থেকে দিনকালের সাংবাদিকের লাশ উদ্ধার

সারাদেশশিল্পবাংলা ডেস্ক |প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১২:২৭ AM

প্রেস ক্লাবের শৌচাগার থেকে দিনকালের সাংবাদিকের লাশ উদ্ধার

 

 

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের সাংবাদিক আলী মাহমুদের লাশ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ৯টার দিকে খবর পেয়ে শৌচাগারের দরজা ভেঙে তার লাশ উদ্ধারের কথা জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান। তিনি বলেন, “তিনি গতকাল প্রেসক্লাবে এসেছিলেন, পরে ওয়াশরুমে গিয়ে আর বের হননি। আমরা খবর পেয়ে পরিবারের উপস্থিতিতে ওয়াশরুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করেছি। নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তিনি মারা গেছেন।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ৭০ বছর বয়সী সাংবাদিক আলী মাহমুদের পরিবারে স্ত্রী এবং দুই ছেলে এক মেয়ে আছেন।
তার স্ত্রী জেসমিন আরা বলেন, “রাতে উনি (আলী মাহমুদ) বাসায় ফেরেনি। আমরা চিন্তায় ছিলাম। সকালে তার খোঁজ নিতে জাতীয় প্রেস ক্লাবে যাই। সেখানে কিছুক্ষণ থাকার পরে ক্লাবের পরিচ্ছন্নতা কর্মী খবর দেন যে, ওয়াশরুমে উনার দেহ অবচেতন অবস্থায় পড়ে আছে।”

মরদেহের ময়নাতদন্ত করা হবে কী না জানতে চাইলে ওসি মনিরুজ্জামান বলেন, “ওনার স্ত্রী-সন্তানরা কী বলে সেটার ওপর নির্ভর করছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

shilpobangladailyshilpobanglapressclubkilled
প্রেস ক্লাবের শৌচাগার থেকে দিনকালের সাংবাদিকের লাশ উদ্ধার | দৈনিক শিল্পবাংলা