৭ ফেব্রুয়ারী, ২০২৬

৭ ফেব্রুয়ারী, ২০২৬

১৯ শা‘বান, ১৪৪৭ যুগ

শনিবার

Shilpo Bangla Logo
FacebookYouTubeTelegram

সর্বশেষ খবর

LATEST NEWS

📰আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না

সম্পূর্ণ নিউজ

পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেতে পারে বাংলাদেশ

কোলাজ

পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেতে পারে বাংলাদেশ

খেলাদৈনিক শিল্পবাংলা ডেস্ক |প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬ এ ০২:০১ PM
পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেতে পারে বাংলাদেশ
 
 
 
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে চলমান নাটকে নতুন মোড় নিতে শুরু করেছে। নিরাপত্তা উদ্বেগের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। ফলে গত শনিবার বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়। বাংলাদেশের বদলে এবারের বিশ্বকাপে জায়গা করে নেয় স্কটল্যান্ড।
 
এখন নাটকের নাটকের নতুন মোড়টা কী? আইসিসি হয়তো বাংলাদেশকে বিশ্বকাপে ফেরাতে পারে। তবে সেটা নির্ভর করছে পাকিস্তানের ওপর। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে বাংলাদেশকে দেওয়া হবে প্রথম সুযোগ। এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তারা লিখেছে, ‘পাকিস্তান যদি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, বাংলাদেশকে ‘এ’ গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে। তখন বিসিবির দাবি অনুযায়ী তারা সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। সেটা হলে লজিস্টিকাল চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।’
 
পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না—সে সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে বাংলাদেশের অবস্থান। এই সংক্রান্ত প্রতিবেদন সামনে আসার পর বিশ্বকাপে খেলা নিয়ে নিজেদের অবস্থান আরও সতর্কভাবে পর্যালোচনা করছে বাংলাদেশ।
অন্যদিকে, পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জনের পথে হাঁটে, তাহলে কঠোর শাস্তির মুখে পড়ার শঙ্কা রয়েছে। আইসিসি জানিয়েছে, এমন সিদ্ধান্ত নিলে শুধু বিশ্বকাপই নয়, এশিয়া কাপ থেকেও বাদ পড়তে পারে পাকিস্তান।
দৈনিক_শিল্পবাংলাshilpobanglaটি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬T20 World Cup 2026বাংলাদেশ বনাম পাকিস্তানBangladesh vs PakistanবিসিবিBCBBangladesh Cricket BoardআইসিসিICCInternational Cricket Councilস্পোর্টস নিউজSports News
পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেতে পারে বাংলাদেশ | দৈনিক শিল্পবাংলা