সম্পূর্ণ নিউজ

সংগৃহীত
ডিউক অব এডিনবরার স্বর্ণপদকে ভূষিত জাবির ১৮ শিক্ষার্থীর মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগের ১২ জন
ডিউক অব এডিনবরার স্বর্ণপদকে ভূষিত জাবির ১৮ শিক্ষার্থীর মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগের ১২ জন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৮তম ব্যাচের ১২ শিক্ষার্থীসহ মোট ১৮ জন শিক্ষার্থী আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিউক অব এডিনবরার অ্যাওয়ার্ড (Gold Award) অর্জন করেছেন। সোমবার ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে আয়োজিত ডিউক অব এডিনবরার অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ–এর ১০ম গোল্ড অ্যাওয়ার্ড সেরেমনিতে ব্রিটিশ হাই কমিশনার আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এ সম্মাননা তুলে দেন।
প্রায় ১৮ মাসব্যাপী ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা এই স্বর্ণপদক অর্জন করেন। এ কার্যক্রমের মধ্যে ছিল মাঠভিত্তিক কাজ, সামাজিক সেবা, নেতৃত্ব উন্নয়ন, পরিবেশ সচেতনতা কার্যক্রম এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণ। ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা তাদের একাডেমিক জ্ঞান ব্যবহার করে পরিবেশ সংরক্ষণ, কমিউনিটি উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করেন।
এই অর্জনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা আবারও প্রমাণ করেছেন যে, ভূগোল কেবল একটি তাত্ত্বিক বিষয় নয়; বরং এটি সমাজ, পরিবেশ ও টেকসই উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি প্রয়োগধর্মী শাস্ত্র।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ডিউক অব এডিনবরার অ্যাওয়ার্ড তরুণদের নেতৃত্ব, আত্মনির্ভরতা ও বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যতে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল পেশাজীবী তৈরিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
ডিউক অব এডিনবরার স্বর্ণপদকপ্রাপ্তদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থীরা হলেন- তাজরিয়ান, মাইমুনা, ইসমিহা, নিলয়, ইম্রিতা, ফারদিন, তাহিয়া, শিমি, উপমা, মারিয়া, ফাহিম ও মানফুসা।
এছাড়া অন্যান্য বিভাগের স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মো. মুসা ভূঁইয়া — ইউআরপি বিভাগ, ৪৭তম ব্যাচ,মো. ইয়াসিন খন্দকার — ইউআরপি বিভাগ, ৪৭তম ব্যাচ,শরমিলা ইসলাম পিউ — ইউআরপি বিভাগ, ৪৯তম ব্যাচ,শফিকুল হাসান শাওন — ইউআরপি বিভাগ, ৪৯তম ব্যাচ, শাহেদুজ্জামান যুবরাজ — ইউআরপি বিভাগ, ৪৯তম ব্যাচ, সাজিদ হাসান ফারহান — জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, ৪৯তম ব্যাচ।
শিক্ষার্থীরা তাদের এই অর্জনকে বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, সহপাঠী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার ফল হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তারা ভবিষ্যতে দেশ ও পরিবেশের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগগুলোর অন্যতম। এ বিভাগের শিক্ষার্থীরা শুরু থেকেই দেশে ও বিদেশে বিভিন্ন সম্মানজনক অ্যাওয়ার্ড ও স্কলারশিপ অর্জন করে আসছেন। বিভাগের অধিকাংশ শিক্ষক জিআইএস স্পেশালিস্ট ও আন্তর্জাতিক মানের গবেষক হওয়ায় তারা নিয়মিতভাবে শিক্ষার্থীদের উন্নত একাডেমিক ও গবেষণাভিত্তিক দিকনির্দেশনা দিয়ে থাকেন, যা শিক্ষার্থীদের সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জাবি ছাত্রশিবিরের অপূর্ণাঙ্গ নতুন কমিটি; সেক্রেটারি মাজহারুল, ছাত্রত্ব নেই সভাপতি মোস্তাফিজের
২৬ জানু
জাবি শিক্ষার্থী নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত
২৬ জানু
জাবি শিক্ষার্থীদের নির্মিত শর্টফিল্ম ‘দ্য হেইজ’য়ের জয়যাত্রা
২৫ জানু
জাবিতে ইভটিজিং করায় এক বহিরাগত আটক
২১ জানু
ডিউক অব এডিনবরার স্বর্ণপদকে ভূষিত জাবির ১৮ শিক্ষার্থীর মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগের ১২ জন
২০ জানু
