সম্পূর্ণ নিউজ

প্রতীকী
সপ্তাহে মাত্র ৩ থেকে ৪ দিন গোসল করাই যথেষ্ট!
সপ্তাহে মাত্র ৩ থেকে ৪ দিন গোসল করাই যথেষ্ট!
স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে অনেকেই প্রতিদিন গোসল করাকে অপরিহার্য মনে করেন। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, সবার ক্ষেত্রে প্রতিদিন গোসল করা প্রয়োজনীয় নয়। বিশেষ করে যাদের শরীরে খুব কম ঘাম হয়, তাদের জন্য সপ্তাহে মাত্র ৩ থেকে ৪ দিন গোসল করাই যথেষ্ট হতে পারে।
মেডিকেল নিউজ টুডে এর প্রকাশিত একটি প্রতিবেদনে গবেষকরা জানিয়েছেন, মানুষের ত্বকের উপরিভাগে কিছু উপকারী ব্যাকটেরিয়া বসবাস করে, যেগুলো ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে। এই উপকারী ব্যাকটেরিয়ার সমষ্টিকেই বলা হয় ‘স্কিন মাইক্রোবায়োম’। নিয়মিত ও অতিরিক্ত গোসল—বিশেষ করে প্রতিদিন সাবান বা শ্যাম্পু ব্যবহার—এই স্কিন মাইক্রোবায়োমকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
গবেষণায় আরও বলা হয়, প্রতিদিন সাবান ও শ্যাম্পু ব্যবহারের ফলে ত্বকের উপরিভাগে থাকা একটি গুরুত্বপূর্ণ সুরক্ষামূলক স্তর, যাকে ‘লিপিড ব্যারিয়ার’ বলা হয়, সেটি নষ্ট হতে পারে। এই লিপিড ব্যারিয়ার ত্বকের ভেতরের মূল গঠনকে রক্ষা করে এবং এটি মূলত তিনটি উপাদান দিয়ে গঠিত—সেরামাইডস (Ceramides), কোলেস্টেরল (Cholesterol) এবং ফ্রি ফ্যাটি অ্যাসিডস (Free fatty acids)। সাবান ব্যবহারের সময় এসব উপাদানের স্বাভাবিক গঠন ভেঙে যায়, যার ফলে ত্বক শুষ্ক ও সংবেদনশীল হয়ে পড়তে পারে।
তবে যাদের শরীরে প্রচুর ঘাম হয়, তাদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। গবেষণা অনুযায়ী, ঘামের সঙ্গে শরীর থেকে যে উপাদানগুলো বের হয়, সেগুলো ত্বকের উপরিভাগে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়ার বংশবিস্তারকে উৎসাহিত করে। এ কারণে অতিরিক্ত ঘাম হওয়া ব্যক্তিদের জন্য প্রতিদিন গোসল করা স্বাস্থ্যসম্মত। তবে এই ক্ষেত্রেও সাবান বা শ্যাম্পু ব্যবহারে সংযম বজায় রাখা জরুরি—সপ্তাহে ২ থেকে ৩ দিনের বেশি নয়।
অন্যদিকে, যারা খুব কম ঘামেন অথবা যারা তুলনামূলকভাবে কম শারীরিক পরিশ্রম করেন কিংবা অলস জীবনযাপন করেন, তাদের জন্য সপ্তাহে ৩ দিন গোসল করাই যথেষ্ট বলে মত দিয়েছেন গবেষকরা।
বিশেষজ্ঞদের মতে, গোসলের সংখ্যা নির্ভর করা উচিত ব্যক্তির জীবনযাপন, ঘামের মাত্রা এবং ত্বকের প্রকৃতির ওপর। অযথা অতিরিক্ত সাবান বা শ্যাম্পু ব্যবহার ত্বকের স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থা দুর্বল করে দিতে পারে—যা দীর্ঘমেয়াদে বিভিন্ন চর্মরোগের ঝুঁকি বাড়াতে পারে।

নীরবে শরীরে ছড়াচ্ছে ক্যানসার, সকালে এই একটি লক্ষণ দেখা দিলেই সতর্ক হোন
২৬ জানু
চোখের নিচের কালো দাগ কখন ভয়াবহ রোগের লক্ষণ? যা বলছে গবেষণা
২৫ জানু
ফুসফুস ক্যানসারের এই ৫ উপসর্গ সাধারণ অসুখ ভেবে এড়িয়ে যাচ্ছেন না তো?
২৩ জানু
শরীরের সবচেয়ে নোংরা অংশ কোনটি, জানলে অবাক হবেন
২২ জানু
সপ্তাহে মাত্র ৩ থেকে ৪ দিন গোসল করাই যথেষ্ট!
২০ জানু
