৭ ফেব্রুয়ারী, ২০২৬

৭ ফেব্রুয়ারী, ২০২৬

১৯ শা‘বান, ১৪৪৭ যুগ

শনিবার

Shilpo Bangla Logo
FacebookYouTubeTelegram

সর্বশেষ খবর

LATEST NEWS

📰আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না

সম্পূর্ণ নিউজ

জাবিতে বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি রাজু, সম্পাদক সোহাগ

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী আল রাফি আহমেদ রাজু। সাধারণ সম্পাদক হিসেবে একই ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোহাগ আহমেদ নির্বাচিত হয়েছেন।

জাবিতে বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি রাজু, সম্পাদক সোহাগ

ক্যাম্পাসরেদওয়ান সাগর, জাবি প্রতিনিধি,দৈনিক শিল্পবাংলা |প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫ এ ১১:৪৮ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীদের সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে আরও গতি আনতে বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। মাইক্রোবায়োলজি বিভাগ ও নৃবিজ্ঞান বিভাগের দুই মেধাবী শিক্ষার্থীকে এই নতুন কমিটির নেতৃত্বে আনা হয়েছে।
বৃহস্পতিবার (৩০শে অক্টোবর) সন্ধ্যায় সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা ও কমিটি হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠানে সাবেক সভাপতি রেহান ইসলাম ও সাধারণ সম্পাদক পরাগ নব-নির্বাচিত কমিটির হাতে দায়িত্বভার অর্পণ করেন।

 

নতুন নেতৃত্বে যারা

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী আল রাফি আহমেদ রাজু। সাধারণ সম্পাদক হিসেবে একই ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোহাগ আহমেদ নির্বাচিত হয়েছেন।

 

দায়িত্ব গ্রহণ করে নবনির্বাচিত সভাপতির অঙ্গীকার:

সদ্য নির্বাচিত সভাপতি আল রাফি আহমেদ রাজু বলেন, "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গৌরবের, আবার একইসাথে এটি একটি বড় দায়িত্বও। আমাদের সিনিয়র ভাইরা যে ভালোবাসা, ঐক্য ও সহযোগিতার বন্ধন তৈরি করে গেছেন আমরা সেটিকে আরও শক্তিশালী করতে চাই। আপনারা নতুন কমিটির পাশে থাকবেন।"

 

সাধারণ সম্পাদকের প্রতিশ্রুতি:

সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ বলেন, "আমি খুবই আনন্দিত, সেই সাথে বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার জন্য গর্বের। আমি আমার সকল দায়িত্ব সঠিকভাবে পালন করতে অঙ্গীকারবদ্ধ। সামনের প্রোগ্রামগুলো আরও সুন্দর, সুশৃঙ্খল ও বৃহত্তর পরিসরে করার চেষ্টা করব।"

 

অনুষ্ঠানে উপস্থিতি

কমিটি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. এম আব্দুর রব, প্রক্টর এ. কে. এম. রাশিদুল ইসলাম, জাকসু ভিপি আব্দুর রশীদ জিতু, জাকসু জিএস মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক জিসান, পরিবহন সম্পাদক তানভির, সদস্য আবু তালহাসহ জেলার বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও সাবেক নেতৃবৃন্দ।

 

অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা

কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু তালহা, আসিফুল ইসলাম নিশাত ই. এইচ. ইমন, সোহেল রানা, মিশু (সকল ৫০ ব্যাচের)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এন.ডি আল মামুন, হিমালয়, আসাদুজ্জামান রাহী, আসমা। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে ৫১ ব্যাচের আবু হানিফ আলিফ, জান্নাতুল মাওয়া, শামিমা ইয়াসমিন শিমুসহ মোট ৯ জন দায়িত্ব পেয়েছেন।
সমিতির কোষাধ্যক্ষ পদে সিফায়েত হোসেন মারুফ (৫১ ব্যাচ), দপ্তর সম্পাদকে মোঃ রোজ হক, প্রচার সম্পাদকে জুনায়েদ ইসলাম এবং শিক্ষার্থী কল্যাণ সম্পাদকে জামিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ৫৩তম আবর্তনের শিক্ষার্থীদের কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে যুক্ত করা হয়েছে।

#জাবি#বগুড়া_ছাত্রকল্যাণ#জাহাঙ্গীরনগর_বিশ্ববিদ্যালয়#আলরাফি_রাজু#সোহাগ_আহমেদ#ছাত্র_সমিতি#JahangirnagarUniversity#BograStudentWelfare#JU_Students
জাবিতে বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি রাজু, সম্পাদক সোহাগ | দৈনিক শিল্পবাংলা