৭ ফেব্রুয়ারী, ২০২৬

৭ ফেব্রুয়ারী, ২০২৬

১৯ শা‘বান, ১৪৪৭ যুগ

শনিবার

Shilpo Bangla Logo
FacebookYouTubeTelegram

সর্বশেষ খবর

LATEST NEWS

📰আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না

সম্পূর্ণ নিউজ

ফররুখ আহমদের সাহিত্য-চিন্তার পুনর্মূল্যায়ন: জাবিতে জাকসুর আলোচনা সভা

ফররুখ আহমদের সাহিত্য-চিন্তার পুনর্মূল্যায়ন: জাবিতে জাকসুর আলোচনা সভা

ফররুখ আহমদের সাহিত্য-চিন্তার পুনর্মূল্যায়ন: জাবিতে জাকসুর আলোচনা সভা

সাহিত্য-সংস্কৃতিরেদওয়ান সাগর, জাবি প্রতিনিধি,দৈনিক শিল্পবাংলা |প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৫ এ ০৯:৫২ PM

বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম কবি ফররুখ আহমদের জীবন, সাহিত্য ও জীবনদর্শন নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এক বিশেষ স্মরণসভার আয়োজন করেছে। 'মুসলিম রেনেসাঁর কবি' খ্যাত এই সাহিত্য মহারথীর ওপর আরোপিত 'কুয়াশাচ্ছন্ন ধারণা' দূর করতে গবেষকরা গভীরভাবে তাঁর সাহিত্য অনুধাবনের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বরে অনুষ্ঠিত এই স্মরণসভায় দেশের বরেণ্য সাহিত্যিক, গবেষক, চিন্তাবিদ এবং নবীন কবিরা অংশ নেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী স্নেহা ইসলাম সামিয়াসাবিকুন নাহার সূচি

 

বিভ্রান্তি দূরীকরণে গবেষকদের আহ্বান

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফররুখ গবেষক ড. মাহবুব হাসান। গবেষক কাজল রশীদ শাহীন আলোচনায় ফররুখ আহমদকে ঘিরে থাকা ভুল ধারণাগুলো নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন:
"ফররুখ আহমদকে ঘিরে অনেকের মধ্যে কুয়াশাচ্ছন্ন ধারণা রয়েছে। এই বিভ্রান্তি দূর করতে হলে তাঁর জীবন, বিশ্বাস ও সাহিত্যচর্চাকে গভীরভাবে অনুধাবন করতে হবে। আহমদ ছফার প্রবন্ধ ‘কবি ফররুখ আহমদের কি অপরাধ’ এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করে।"

বাংলা বিভাগের অধ্যাপক খোরশেদ আলমও এই বিতর্কের ওপর জোর দিয়ে বলেন, "ফররুখ আহমদের ওপর যে অভিযোগ তোলা হয়েছে, তা অনেকের জীবনেই প্রযোজ্য। অথচ তাঁকেই লক্ষ্য করে কলঙ্ক আরোপের চেষ্টা হয়েছে। আহমদ ছফা যথার্থই বলেছেন ফররুখ বাংলা সাহিত্যের অথৈ সাগর, যেখানে উত্তরসূরিরা প্রেরণা খুঁজে পাবেন।"

 

শোষিতের কবি ও নৈতিক দিক

জাকসুর সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি সংগঠনের এই আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, "মজলুম ও শোষিতের কবি ফররুখ আহমদকে স্মরণ করার মাধ্যমে আমরা তাঁর মানবিক, প্রগতিশীল ও নৈতিক দিকগুলো তুলে ধরতে চেয়েছি। দীর্ঘদিন ধরে কবিকে নিয়ে যে ভ্রান্ত ধারণা ছিল, তা আজকের তরুণ প্রজন্ম বিশ্লেষণের আলোয় পুনর্মূল্যায়ন করছে।"
সভায় আলোচক হিসেবে আরও অংশ নেন গবেষক কাজল রশীদ শাহীন, মাহবুব মুকুল, বোরহান মাহমুদ, আবিদ আজম, মঈন মুনতাসীরইমরান মাহফুজ। কবিতা আবৃত্তি করেন কবি শাকিল মাহমুদ, দিদার মুহাম্মদতানজিলা ফেরদৌস

এসময় আরও উপস্থিত ছিলেন জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এবং বাংলা বিভাগের অধ্যাপক সুমন সাজ্জাদ
উল্লেখ্য, আধুনিক বাংলা কাব্যজগতে সর্বাধিক সনেট রচনার কৃতিত্বপ্রাপ্ত ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরায় জন্মগ্রহণ করেন এবং ১৯৭৪ সালের ১৯ অক্টোবর ঢাকায় ইন্তেকাল করেন।

#ফররুখআহমদ#জাকসু#জাহাঙ্গীরনগর_বিশ্ববিদ্যালয়#মুসলিম_রেনেসাঁর_কবি#সাহিত্য_আলোচনা#বাংলা_সাহিত্য#JahangirnagarUniversity#FarrukhAhmed#JACSU#LiteraryDiscussion#BanglaLiterature
ফররুখ আহমদের সাহিত্য-চিন্তার পুনর্মূল্যায়ন: জাবিতে জাকসুর আলোচনা সভা | দৈনিক শিল্পবাংলা