সম্পূর্ণ নিউজ

সংগৃহীত
গোপালগঞ্জ ডিসির বাসভবন লক্ষ্য করে ককটেল হামলা: জনমনে আতঙ্ক
সারাদেশশিল্পবাংলা ডেস্ক |প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১২:০৯ AM
গোপালগঞ্জ ডিসির বাসভবন লক্ষ্য করে ককটেল হামলা: জনমনে আতঙ্ক
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোঃ আরিফ-উজ-জামান-এর সরকারি বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ হামলার ঘটনা ঘটে। হঠাৎ বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর হঠাৎ একটি বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন এলাকা। ঘটনার পরপরই পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গোপালগঞ্জে গত কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। তথ্যমতে; ২৮ জানুয়ারি: জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে হামলা; ২৬ জানুয়ারি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেটে বিস্ফোরণ; ৩০ জানুয়ারি: বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে হামলা; ১২ ডিসেম্বর (২০২৫): চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণ।
বারবার এ ধরনের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো চক্রকে শনাক্ত বা আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। একের পর এক বিচার বিভাগীয় ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। পুলিশ জানিয়েছে, অপরাধীদের শনাক্ত করতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।
দৈনিক_শিল্পবাংলাSecurityAlertGopalganj
আরও খবর

গোপালগঞ্জ ডিসির বাসভবন লক্ষ্য করে ককটেল হামলা: জনমনে আতঙ্ক
-70 মিনিট আগে
প্রেস ক্লাবের শৌচাগার থেকে দিনকালের সাংবাদিকের লাশ উদ্ধার
22 ঘণ্টা আগে
এবার নির্বাচনের জন্য টাকা চাইলেন জোনায়েদ সাকি
২৭ জানু
বিএনপি প্রার্থীর গাড়ির সামনে দাঁড়িপাল্লার মিছিল, জামায়াত নেতার গলা টিপে শূন্যে তুললেন ছেলে
২৬ জানু
ডাকসু নিয়ে জামায়াত নেতার বক্তব্যের নিন্দা ঢাবি কর্তৃপক্ষের, ক্যাম্পাসে বিক্ষোভ
২৬ জানু
